সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মমিনুর রহমানকে গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা সনদ ও ক্রেস্ট পেয়ে কেঁদেই ফেললেন ওই শিক্ষক। তিনি বললেন, ‘কষ্ট পাই যখন দেখি আগামীর সম্ভাবনাময় আমাদের শিক্ষার্থীরা মরণনেশা মাদকে ঝুঁকছে, তাদের আলোর পথে ফেরাতেই হবে।’ এ বক্তব্যের সূত্র ধরে পার্বতীপুর ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীর সমন্বয়ে সমাজকে মাদকমুক্ত করার আন্দোলনের ডাক দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গোলাম রসুল। বক্তব্য দেন শিক্ষানুরাগী সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান, উপাধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ।