প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের অধীন কদমতলি থেকে জকিগঞ্জ সড়কের প্রবেশমুখের লিংক রোড একুশে পদকপ্রাপ্ত কবি দিলওয়ারের নামে নামকরণ করায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবকে সম্মাননা ক্রেস্ট দিয়ে অভিনন্দিত করেছে ভার্থখলা স্বর্ণালী সংঘ। গতকাল দুপুরে কদমতলি এলাকায় ওই সম্মাননা জানানো হয়। এ সময় ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, ভার্থখলা স্বর্ণালী সংঘের সাবেক সাধারণ সম্পাদক শিপল চৌধুরী, সদস্য দিলওয়ার হোসেন, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে এনামুল হাবীব বলেন, কবি দিলওয়ার তাঁর লেখনীর মাধ্যমে সিলেটের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেছেন। নতুন প্রজন্মের কাছে তাঁর স্মৃতি রক্ষার্থে লিংক রোডের নামকরণ কবি দিলওয়ার নামে করা হয়েছে।