সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাউন সিমেন্টের উদ্যোগে ‘বিজনেস রিসার্চ অন ব্যান্ড ইক্যুইটি’ গবেষণা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে সিরাজগঞ্জে গুণী শিক্ষক, প্রকৌশলী ও শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন। ক্রাউন সিমেন্টের উপদেষ্টা এ মাজিদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, উপমহাব্যবস্থাপক সোলায়মান মোড়ল, সহকারী মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার ১০ গুণী শিক্ষক, ৫ প্রকৌশলী ও ২৯ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।