সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহব্যাপী মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের চতুর্থ দিন গতকাল মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিন বিশিষ্ট ব্যক্তি এবং একটি নাট্যদলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করেছে।
স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস না জানলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া যায় না।
রসায়নে অবদান রাখার জন্য অধ্যাপক সৈয়দ শফিউল্লাহ (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য নজরুলসংগীতশিল্পী শাহীন সামাদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মঞ্চনাটকে অবদানের জন্য থিয়েটার আর্ট ইউনিটকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গতকাল রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এসব সম্মাননা স্মারক তুলে দেন।