সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বিশিষ্ট নাট্যশিল্পী হাসিম আপ্পু ও যন্ত্রসংগীতশিল্পী মিলন আহমেদকে সম্মাননা পদক-২০১২ প্রদান করেছে বিনয় সাহিত্য সংসদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের টাউন হলের সম্মেলনকক্ষে ওই সম্মাননা দেওয়া হয়। বিশিষ্ট নাট্যশিল্পী সুজিত গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ।