সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বিনোদন নাট্যদলের গতকাল মঙ্গলবার ছিল প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে নাট্যদলটি। বিকেলে শহরের ঝিলটুলী মহল্লার একটি স্কুলে এক অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব মায়া ভাদুরী, নমিতা কুন্ডু ও মুন্সী মোহাম্মদ আলীকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। এতে নাট্যদলের সভাপতি তন্ময় সরকার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সম্মাননা পাওয়া ওই তিন ব্যক্তি, শিক্ষক আলতাফ হোসেন প্রমুখ। বিকেলে শহরের স্টেশন রোড থেকে শোভাযাত্রা বের করা হয়।