সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে ইউএনও মো. মাসুম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ একাব্বর হোসেন, ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি, মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।