প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বেচ্ছায় রক্তদান করা দেড় শতাধিক ব্যক্তিকে সম্মাননা জানাল কোয়ান্টাম ফাউন্ডেশন। গত শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনয়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, রক্তদাতারা সংকটাপন্ন মানুষকে রক্ত দিয়ে যে সম্পর্ক তৈরি করেন, তা রক্তের সম্পর্কের চেয়ে কোনো অংশে কম নয়। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে কেউ ২৫ বার কেউবা ৫০ বার স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক এ বি এম ইউনুস। সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী। বিজ্ঞপ্তি।