সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের তিন গুণী ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে মানবসেবায় নিবেদিত সংগঠন ‘সিলেট বিবেক’। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হচ্ছেন ভাষাসংগ্রামী মনির উদ্দিন আহমদ, সমাজসেবী বীথিকা দত্ত ও সৌদামিনী শর্মা। সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় এ সম্মাননা দেওয়া হয়। তবে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পর্যায়ক্রমে রক্তদান কর্মসূচি, আলোচনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য দেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ এবং এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার সমাপনী বক্তব্য দেন।