সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে অনন্য অবদানের জন্য ৩৬ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৪টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। বিশেষ সম্মাননা পেয়েছেন কৃষি ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এতে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন, সাংসদ মৃণাল কান্তি দাস, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিভিল সার্জন মো. শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।