সম্মাননা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি, মৎস্য ও বনায়নে বিশেষ অবদানের জন্য নাটোরের আলফাজুল আলম ‘ক্রেস্ট অব মেরিট’ সম্মাননা অর্জন করেছেন। বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচার তাঁকে এ সম্মাননা দিয়েছে। গত শনিবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। ১১টি ফলের উৎকৃষ্ট বাগান তৈরি, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভিয়েতনামি কই মাছ সফলভাবে চাষ ও বনায়নে ভূমিকা রাখার জন্য তাঁকে ২০১৫ সালের জন্য এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচারের সভাপতি কাজী এম বদরুদ্দোজা সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফএওর জ্যেষ্ঠ পরামর্শক ওয়াইজ কবীর ও বিএআরসির নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আজাদ।