সম্মাননা ও বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ২০ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ও ৫০ জন দুস্থ ব্যক্তির মধ্যে শীতবস্ত্র বিতরণ হয়েছে। গতকাল বুধবার একতা সমাজকল্যাণ সংস্থা নামের সংগঠনের উদ্যোগে সম্মাননা ও শীতবস্ত্র দেওয়া হয়। আয়োজকেরা জানান, সাহিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি ইসলাম উদ্দিন সভাপতিত্ব করেন।