সম্মাননা পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজনকে ‘গুণীজন সম্মাননা পদক’ দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নারায়ণপুরে নিডস ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। পদক পাওয়া ব্যক্তিরা হলেন, মুক্তিযোদ্ধা ডা. বেগম রওশন আরা বেগম, নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক চিরকুমার সূর্যকান্ত সাহা (মরণোত্তর), আলিয়াবাদ গ্রামের নাট্য অভিনেতা আবদুল মোমেন (মরণোত্তর) ও স্থানীয় ব্যতিক্রম থিয়েটারের সভাপতি আবদুল ওয়াদুদ এবং আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট মুজিবর রহমান (মরণোত্তর)।