সম্মাননা পেলেন খুলনার পাঁচ জয়িতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলার শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা মহিলা-বিষয়ক দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কানিজ সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আনোয়ারা খাতুন, সফল জননী শ্রেণিতে পুষ্প রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এই বিভাগে নার্গিস খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আইনজীবী অলোকা নন্দা দাস জয়িতা নির্বাচিত হয়েছেন।