সম্মাননা পেলেন চার জয়িতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার চার নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। এঁরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জৈনসার ইউনিয়নের আলেয়া বেগম, সফল জননী বালচর ইউনিয়নের রওশন আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা মালখানগর ইউনিয়নের সুলতানা আক্তার ও সমাজ উন্নয়নে বাসাইল ইউনিয়নের এলিজা পারভিন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ।