সম্মাননা পেলেন জয় ও সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফির পক্ষ থেকে প্রতিবছর দেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ আলোকচিত্রীকে বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার পুরস্কার দেওয়া হয়। এ বছর একসঙ্গে দুজন আলোকচিত্রীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফির পক্ষ থেকে প্রতিবছর দেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ আলোকচিত্রীকে বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার পুরস্কার দেওয়া হয়। এ বছর একসঙ্গে দুজন আলোকচিত্রীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফির পক্ষ থেকে প্রতিবছর দেশের একজন প্রতিশ্রুতিশীল তরুণ আলোকচিত্রীকে বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার পুরস্কার দেওয়া হয়। এ বছর একসঙ্গে দুজন আলোকচিত্রীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৬ সালের জন্য জয় কে রায় চৌধুরী এবং ২০১৭ সালের জন্য নির্বাচিত হয়েছেন সুমন ইউসুফ। শুক্রবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালের ‘লাইফ, লাইট অ্যান্ড ক্যাওস’ শিরোনামের একক আলোকচিত্র প্রদর্শনীর জন্য সম্মাননা পান জয়। অন্যদিকে ২০১৭ সালে স্পেন থেকে প্রকাশিত ‘দেসতেরাদোস’ শিরোনামের ছবির বইয়ের (ফটোবুক) জন্য পুরস্কার পেলেন সুমন।

শুক্রবারের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ, মনিরুল আলম, আক্কাস মাহমুদ প্রমুখ। বিজয়ী আলোকচিত্রীদের পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের প্রতিশ্রুতিশীল আলোকচিত্রীদের উৎসাহিত করতে ২০১১ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি একটি অলাভজনক প্রতিষ্ঠান। নান্দনিক আলোকচিত্রকলার উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।