প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকতা, চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনজনকে ‘দৈনিক করতোয়া সম্মাননা-২০১৫’ দেওয়া হয়েছে। দৈনিক করতোয়া পত্রিকার ৩৯ বছর পূর্তি এবং ৪০ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এ সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলিয়ার হাট সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নবী নাজমুল হক তালুকদার, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ রেজাউল আলম ও প্রথম আলোর বগুড়ার শিবগঞ্জ প্রতিনিধি জামিল আহমেদকে সম্মাননা দেওয়া হয়।