সম্মাননা পেলেন পটুয়াখালীর ছয় নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মুক্তিযুদ্ধ, নারী আন্দোলন, চিকিৎসাসেবা, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পটুয়াখালীর ছয় নারীকে সম্মাননা প্রদান করেছে উন্নয়ন সংস্থা কোস্টাল এনজিও ফোরাম (সিএনএফ)। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারের হিরণ প্রভা দত্ত মঞ্চে এক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া নারীরা হচ্ছেন মুক্তিযোদ্ধা এস এম মনোয়ারা মনু (মরণত্তোর), শামসুন নাহার শেলি (মরণত্তোর),বীরাঙ্গনা আনোয়ারা বেগম, নার্গিস আরা হক, ফাতেমা জব্বার ও শামসুননাহার শিরি।