সম্মাননা পেলেন বিধান মিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ বিধান মিত্রের হাতে ‘ঋতম্ভর সম্মাননা ২০১৬’ তুলে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা এবং প্রবন্ধ সাহিত্যে অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে জেলা উদীচী কার্যালয়ে সম্মাননার অর্থমূল্য ১০ হাজার টাকা, উত্তরীয় ও একটি সম্মাননা স্মারক (ক্রেস্ট) তাঁর হাতে তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার। অনুষ্ঠানে ঋতম্ভর সম্মাননা পর্ষদ ২০১৬-এর আহ্বায়ক অধ্যাপক মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। এতে বিধান মিত্রের জীবন ও সাহিত্যকর্মের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক কবি সরোজ মোস্তফা।
নেত্রকোনা প্রতিনিধি