সম্মাননা পেলেন মুনীর চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদের হাত থেকে সনদ ও ক্রেস্ট  নিচ্ছেন ডিপিডিসির সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী l বিজ্ঞপ্তি
রাষ্ট্রপতি আবদুল হামিদের হাত থেকে সনদ ও ক্রেস্ট নিচ্ছেন ডিপিডিসির সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী l বিজ্ঞপ্তি

বিদ্যুৎ খাতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ কোটি টাকা রাজস্ব আদায়, দুর্নীতি ও গ্রাহক হয়রানি বন্ধে কৃতিত্ব অর্জনের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন মোহাম্মদ মুনীর চৌধুরী। গত ১০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুনীর চৌধুরীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
যুগ্ম সচিব মুনীর চৌধুরী গত এক বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সচিব পদে দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি ঢাকা ও নারায়ণগঞ্জে স্পেশাল টাস্কফোর্সের প্রধান হিসেবে সাঁড়াশি অভিযান চালিয়ে ৬৩ লাখ ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা উদ্ঘাটনসহ জরিমানা এবং ৪৫ বছরের বকেয়া রাজস্বসহ ৫০৩ কোটি টাকার অতিরিক্ত রাজস্ব রাষ্ট্রীয় তহবিলে জমা দেন। এর ফলে ডিপিডিসির রাজস্ব আয় ২০১৩-১৪ অর্থবছরে ৪ হাজার ১৮১ কোটি টাকা বেড়ে ২০১৪-১৫ অর্থবছরে ৪ হাজার ৬৮৪ কোটি টাকায় উন্নীত হয়।