সম্মাননা পেলেন মুহাম্মদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের প্যান প্যাসিফিকে গত ৩১ জুলাই ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস আয়োজিত গ্লোবাল ব্র্যান্ড এক্সেলেন্স অ্যায়ার্ডসে ‘সিইও অব দি ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। ৩৬ বছর ধরে ব্যাংকিং খাত ও বিভিন্ন ব্যবস্থাপনা খাতে বহুমুখী অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইউসিবিকে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করার অন্যতম প্রধান রূপকার তিনি। এ ছাড়া ইউসিবির মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশ ‘ইফেক্টিভ ইউজ অব মার্কেটিং কমিউনিকেশন’ বিভাগে পুরস্কৃত হয়েছে। বিজ্ঞপ্তি।