প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত শুক্রবার রাতে মৃত্তিকা সংগঠনের উদ্যোগে সংগীতানুষ্ঠান হয়েছে। এতে সংগীত পরিবেশন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র সুবর্ণ কাজী। এর আগে আলোচনা সভায় সংগঠনটির সভাপতি শাখাওয়াত শাওন সভাপতিত্ব করেন। এতে অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, আবৃত্তিকার হোসনে আরা, আইনজীবী গোলাম মাওলা ও আবু সাঈদ, নাট্যকার জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে সংগীত, সাহিত্য ও নাট্যাঙ্গনে অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে সৈয়দ মোতালেব, জাকির হোসেন ও জাহাঙ্গীর আলমকে সম্মাননা দেওয়া হয়।