সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ হওয়ায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন গতকাল শনিবার তাঁদের ওই সম্মাননা দেয়। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কার্যালয়ে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিটির নয়জন সদস্যের হাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে পাঠানো ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রকের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ভাগ্য লাল দে।