সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক, প্রবীণ শিক্ষাবিদ ও শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের ৮২তম জন্মদিনে তাঁকে সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার শেরপুর জেলা শিশু একাডেমীর উদ্যোগে শহরের শিংপাড়া এলাকার মুকুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুকুল একাডেমির অধ্যক্ষ সেলিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। শেষে জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম সম্মাননা হিসেবে আবদুল হান্নানের হাতে ক্রেস্ট তুলে দেন।