সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বিনয় সাহিত্য সংসদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন সংস্কৃতি সংগঠক ফরিদ উদ্দিন সিদ্দিকী ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মামুন সিদ্দিকী। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ এবং বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও দৈনিক শিরোনাম-এর সম্পাদক নীতিশ সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।