সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে শেরপুর সাহিত্য চক্রের পক্ষ থেকে কবি মুহম্মদ রহমতুল বারীকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। বাংলা কবিতায় অসামান্য অবদান রাখায় গত শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সাহিত্য চক্রের আহ্বায়ক অধ্যক্ষ এস এম বেলাল হোসেন। সভায় আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, লোকসাহিত্য গবেষক বেলাল হোসেন, কবি ও প্রাবন্ধিক মিনতী কুমার রায়, নাহিদ হাসান প্রমুখ।