সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের পাঁচ গুণীকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন সংগীতে শান্তি ভূষণ রক্ষিত, নাট্যকলায় মুজিবুর রহমান দুলাল, যন্ত্রসংগীতে সুরজিৎ চক্রবর্তী, যাত্রাশিল্পে কেশব চন্দ্র সুর ও আলোকচিত্র সাংবাদিকতায় আলম পলাশ। গত বুধবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা মিলনায়তনে ২০১৫ সালের সম্মাননা হিসেবে তাঁদের পদক, উত্তরীয়, সনদ ও ১০ হাজার টাকার চেক দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল।