সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যরত অবস্থায় দেশের বিভিন্ন স্থানে মৃত্যুবরণকারী বাগেরহাটের ১০ পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাগেরহাট পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ সম্মাননা প্রদান করা হয়। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীয়তউল্লাহ, আনসার-ভিডিপির জেলা কমান্ডার মোল্লা আবু সাইদ প্রমুখ। এর আগে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে বাগেরহাট পুলিশ লাইনসে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁদের পরিবারের সদস্য ও অতিথিরা।