সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় পুলিশের মাসিক কল্যাণ সভা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ লাইনস ড্রিলস সেডে এসপি মোজাম্মেল হকের সভাপতিত্বে ওই সভা হয়। সভার শুরুতেই নবাগত এএসপি রেজাউল হক ও খুদরত-ই-খোদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসপি। অনুষ্ঠানে ২০১৬ সালের জুন মাস থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখার জন্য ১২ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রকিবুল আক্তার, লিমন রায় ও আশরাফুল আলম, এএসপি সামিউল আলম ও মতিয়ার রহমান প্রমুখ।