সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে বুনন আর্ট স্পেসের উদ্যোগে শিল্পীদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক মনসুর-উল-করিম। বক্তব্য দেন শিল্পী হাশেম খান, শিল্পী কনকচাঁপা চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, রামকান্তপুর ইউপির চেয়ারম্যান আবদুর রহিম খান, রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ-উল-করিম প্রমুখ। এতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩২ জন খুদে চিত্রশিল্পীকে সম্মাননা ও সনদ দেওয়া হয়। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  রাজবাড়ী প্রতিনিধি