প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহব্যাপী মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের ষষ্ঠ দিন গতকাল বৃহস্পতিবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাত বিশিষ্ট ব্যক্তি এবং একটি নাট্যদলকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন (মরণোত্তর), অভিনয়ে শিমূল ইউসুফ ও তারিক আনাম খান, নাটকে শুভাশিস সিনহা, কবিতায় মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাদিক, ক্রীড়া ও রাজনীতিতে সাংসদ মাহাবুব আরা এবং মঞ্চনাটকে নাট্যদল উত্তরাধিকারকে স্মারক দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করেছে।