সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড গত শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাসৈনিক ও সর্বদলীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক আবদুল মতিনকে সম্মাননা প্রদান করেছে। ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক সম্মাননা চেক ভাষাসৈনিকের হাতে তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ, মো. ইউনুস আলী ও ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।