সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলায় শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য পাঁচ গুণীজনকে সমঞ্চাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমী। শিল্পকলা একাডেমী মঞ্চে গত শুক্রবার রাতে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী গুণীজনদের প্রত্যেককে ক্রেস্ট, উত্তরীয় ও ১০ হাজার টাকার চেক তুলে দেন। সম্মাননা পেয়েছেন সংগীতে প্রহ্লাদ চন্দ্র বর্মণ, নাট্যকলায় মিজানুর রহমান, নৃত্যকলায় শিখা দাস, লোকসংগীতে মরিয়ম বেগম এবং যন্ত্র সংগীতে মন্টু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক, পৌর মেয়র তৌহিদুল ইসলাম এবং উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। পঞ্চগড় প্রতিনিধি