প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে সদর উপজেলার ৩৭২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদের উদ্যোগে সম্মেলন কক্ষে ওই সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান। জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুল জলিল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সম্মাননার আয়োজন করা হয়।