সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য নড়াইলের কালিয়া উপজেলার ২৭ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবনে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা পদক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস। চাচুড়ি আশার আলো পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি নিশ্চিন্ত কুমার পোদ্দার। বক্তব্য দেন মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ তাপসী কাপুড়িয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার এস এ মতিন, মো. হেলাল উদ্দীন, শেখ কওছার প্রমুখ।