সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সাহিত্য সংগঠন ‘পারমিতা’র উদ্যোগে ১৪ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনকে রত্নগর্ভা মা, দুজনকে গর্বিত পিতা, চারজনকে লেখক মাতা এবং বাকি তিনজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। কবি আবদুল মুকিত ও সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধ্রুব গৌতম।