প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে কবি ও সাংবাদিক আল আজাদকে সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে উদীচীর গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের অজহর রোডে উদীচী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। এতে জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নীলম বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবেদ খান।