সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজে রক্ত দান করুন, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন’ স্লোগান নিয়ে বিশ্ব স্বেচ্ছায় রক্তদান দিবস পালন উপলক্ষে গতকাল সোমবার কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ১১ জন রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। দেবীদ্বারের সামাজিক সংগঠন দৃষ্টান্ত ফাউন্ডেশনের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃষ্টান্ত ফাউন্ডেশনের সভাপতি সাইফ উদ্দিন, দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ। উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।