সম্মাননা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর পশ্চিম পান্থপথের এসইএল সেন্টারে রক্তদাতা সম্মাননা সভা অনুষ্ঠিত হয়েছে৷ এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন, সন্ধানী, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ব্লাড সোলডার, মানুষ, রিভাইভ বাংলা ট্রাস্ট, মাস্তুল ও আঁচল এ অনুষ্ঠানের আয়োজন করে৷ সভায় উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশনের চেয়ারম্যান মুন্সী মোহাম্মদ হাবিবুল্লাহ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা কাজী আয়েশা সিদ্দিকা, ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সৈয়দ মাহবুবুল আলম তাহিন প্রমুখ৷ বিজ্ঞপ্তি