সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর ক্ষমতায়নে অবদান রাখা এবং বাংলাদেশের প্রথম নারী স্পিকার হওয়ার স্বীকৃতি হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে ‘সম্মানসূচক ডিগ্রি’ দেবে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয়।
আগামী জুলাই মাসে বিশ্ববিদ্যালয়টির ৫০ বছর পূর্তি ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিনকে এই ডিগ্রি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ্যান্টনি ফরসটারের সই করা এ-সংক্রান্ত একটি চিঠিতে এ কথা জানানো হয়েছে। স্পিকার শিরীন শারমিন ২০০০ সালে এ বিশ্ববিদ্যালয় থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদে আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত ৩০ এপ্রিল রাষ্ট্রপতির কাছে তিনি স্পিকার হিসেবে শপথ নেন। বিজ্ঞপ্তি।