সম্মানী ভাতা কাটার প্রতিবাদে কালোব্যাজ ধারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বেতারের অনিয়মিত শিল্পীদের নির্ধারিত সম্মানী থেকে ১০ শতাংশ কাটার প্রতিবাদে গতকাল বুধবার রাজশাহী বেতারের শিল্পী-কুশলীরা কালোব্যাজ ধারণ করেন। গত জুলাই থেকে শিল্পীদের সম্মানী থেকে উৎসে কর হিসেবে এই টাকা কেটে নেওয়া হচ্ছে। শিল্পীরা জানান, বেতারের এই অনিয়মিত শিল্পীরা প্রতিদিন আট ঘণ্টা দাপ্তরিক কাজ করে মাসে এক হাজার ৮০০ থেকে চার হাজার ৫০০ টাকা সম্মানী হিসেবে পেয়ে থাকেন। এই সীমিত বরাদ্দ থেকে ১০ শতাংশ করে কর্তন করায় তারা চরম মানবেতর অবস্থায় পড়েছেন। সরকারের এই সিদ্ধান্ত অবগত হয়ে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনিয়মিত শিল্পীরা নীরব প্রতিবাদ হিসেবে কালোব্যাজ ধারণ করেন।