সম্মানী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মানী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি। এ সুপারিশে যেসব মুক্তিযোদ্ধার বার্ষিক আয় ৪৮ হাজার টাকার কম, তাঁদের জন্য সম্মানী ভাতা চালু এবং ৬০ ও তার বেশি বয়সের মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ বিষয়ে মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়। এ ছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণের জন্য একটি আইন প্রণয়নেরও সুপারিশ করে কমিটি।কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, শওকত মোমেন শাহজাহান, শামসুর রহমান, এ কে এম এ আউয়াল ও ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।সভায় মুক্তিযোদ্ধা সংসদের ২০০৭ থেকে ২০০৮-০৯ অর্থবছরের হিসাব নিরীক্ষার অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য আবারও তাগিদ দেওয়া হয়। এ ছাড়া কোনো রকম সম্ভাব্যতা যাচাই ছাড়াই চট্টগ্রামে ‘জুস প্লান্ট’ প্রকল্প গ্রহণের সমালোচনা করা হয়। প্রকল্প গ্রহণকারীদের ব্যাপারে গঠিত উপকমিটির মাধ্যমে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য সভায় পুনঃ তাগিদ দেওয়া হয়েছে।