সম্মানীভাতা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার ২৯ জন সৈনিক ও তাঁদের পরিবারকে সম্মানীভাতা দিয়েছে রয়েল কমনওয়েলথ এক্স-সার্ভিস লিগ (আরসিইএল)। গতকাল বুধবার সকালে কুমিল্লা সশস্ত্র বাহিনী বোর্ড দপ্তরে আরসিইএলের মহাসচিব ক্রিস্টেফার ওয়ার্ন সৈনিক ও তাঁদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে সম্মানীভাতা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বোর্ডের উপপরিচালক কর্নেল কামরুল হাসান ও কুমিল্লা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর পারভেজ হোসেন। জানা গেছে, ১৭ জন জীবিত ও ১২ জন প্রয়াত সৈনিকের পরিবারকে সম্মানীভাতা দেওয়া হয়। সম্মানীভাতা প্রদান অনুষ্ঠানে ক্রিস্টেফার ওয়ার্ন বলেন, এখন থেকে সবসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের পাশে থাকা হেব এবং তাঁদের সহযোগিতা করা হেব। অনুষ্ঠান শেষে ক্রিস্টেফার ওয়ার্ন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় অবস্থিত ওয়ার সেমেট্রি এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধিস্থল পরিদর্শন করেন।