সম্মানীভাতা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার ২৯ জন সৈনিক ও তাঁদের পরিবারকে সম্মানীভাতা দিয়েছে রয়েল কমনওয়েলথ এক্স-সার্ভিস লিগ। গতকাল বুধবার সকালে কুমিল্লা সশস্ত্র বাহিনী বোর্ড দপ্তরে আরসিইএলের মহাসচিব ক্রিস্টেফার ওয়ার্ন সৈনিক ও তাঁদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে সম্মানীভাতা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বোর্ডের উপপরিচালক কর্নেল কামরুল হাসান ও কুমিল্লা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর পারভেজ হোসেন।