সম্মানের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের সম্মান চতুর্থ বর্ষের ২২টি বিষয়ের পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info এবং www.nuadmission.info থেকে ফল জানা যাবে। 

বিষয়গুলো হলো: বাংলা, আরবি, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামী শিক্ষা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, লাইব্রেরি সায়েন্স, নৃ-বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি। বাকি ছয়টি বিষয়ের ফল এ সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।