সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রাণে প্রাণে জাগাও আলো’ স্লোগান সামনে রেখে নেত্রকোনার বেসরকারি উন্নয়ন সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের শিবগঞ্জ রোড এলাকায় সংস্থার প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। সংগঠনটির চেয়ারম্যান রওশন আখতারের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প পরিচালক মুর্শেদ ইকবালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সম্মিলনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। বক্তব্য দেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, কেন্দুয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী প্রমুখ।