সম্মিলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েনের সপ্তম দ্বিবার্ষিক সম্মিলন আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে শোভাযাত্রা, সেমিনার, স্মৃতিচারণাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইতিহাস বিভাগে এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি আতফুল হাই শিবলী জানান, আজ সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কে এম মোহসীন। বিশেষ অতিথি থাকবেন অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন ও সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।