প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন। এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আয়োজনে ‘বরিশাল বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী সম্মিলন’-এ এসব কথা বলেছেন বক্তারা। গতকাল শুক্রবার সকালে নগরের অশ্বিনী কুমার হলে এ সম্মিলনে বিভাগের ছয় জেলার দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।