প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন। এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আয়োজনে ‘বরিশাল বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী সম্মিলন’-এ এসব কথা বলেছেন বক্তারা। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলে এ সম্মিলনে বিভাগের ছয় জেলার দুই শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আলোচনার পাশাপাশি মতবিনিময় সভা, মুক্তিযুদ্ধের বিভিন্ন বই ও পোস্টার প্রদর্শনীও করা হয় সম্মিলনে। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ জাদুঘরের মহাব্যবস্থাপক এ কে এম মাহাবুব আলম ও প্রবীণ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়কারী রফিকুল ইসলাম।