সম্মিলিত ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নাজমুল আলমের নেতৃত্বাধীন সম্মিলিত হোসিয়ারী ঐক্য পরিষদ। ঐক্য পরিষদ থেকে কার্যকরী পরিষদের সদস্যের ১৮টি পদের মধ্যে ১২টিতে জয়ী হয়েছে। 
প্রতিদ্বন্দ্বী মো. শাহজালালের নেতৃত্বাধীন সম্মিলিত হোসিয়ারি মালিক ঐক্য পরিষদ পেয়েছে ছয়টি সদস্য পদ। গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয়। গণনা শেষে রাত ১২টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ফলাফল ঘোষণা করেন। ১২০৮ ভোটারের মধ্যে ১১৭০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাররা সাধারণ গ্রুপের ১২ জন ও অ্যাসোসিয়েটস পদে ছয়জন সদস্য নির্বাচিত করেন। নির্বাচিত ১৮ সদস্য সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত করবেন। সাধারণ গ্রুপে নাজমুল আলমের নেতৃত্বাধীন প্যানেলের নয়জন ও শাহজালালের নেতৃত্বাধীন প্যানেলের তিনজন জয়ী হয়েছেন। অ্যাসোসিয়েট গ্রুপে নাজমুল আলম প্যানেলের চারজন ও শাহজালাল প্যানেলের দুজন নির্বাচিত হয়েছেন।